সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সাফায়েতুল ইসলাম

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সাফায়েতুল ইসলাম

নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা ফেরত পেয়েছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর উপজেলা) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ সাফায়েতুল ইসলাম।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি মঞ্জুর করায় প্রার্থিতা ফিরে পান তিনি।

গত রোববার (৩ ডিসেম্বর) বাছাইয়ের দিনে ১% ভোটারের স্বাক্ষর যাচাইয়ে একজন মৃত ভোটারের তথ্য পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ।  রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ সাফায়েতুল ইসলাম নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন।

সাফায়েতুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তার ছোট বোন ও বর্তমান এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com