যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচির ২০২৩-২৪ এর আওতায় তাড়াইল উপজেলায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন।
সোমবার (১২ ডিসেম্বর) তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতায় ২৫-১৫ পয়েন্টে সনহাটি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চেম্পিয়ান হয় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইলনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগসহ পুরস্কার ও ট্রফি বিতরণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
.
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মাধ্যমিক অফিসার এ কে এম গোলাম কিবরিয়া।
.
উক্ত ভলিবল খেলা পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান সজল, মাহবুবুল আলম এব শফিকুল ইসলাম। প্রতিযোগিতা ৪টি দলের ৪৮ জন খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় ।
.
জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। এছাড়া ক্রীড়া সংশ্লিষ্ট খেলোয়াড় কোচ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিল।