উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে ২ হাজার ৯৫৫ টি পুকুর রয়েছে, মৎস্য চাষির সংখ্যা রয়েছে ১ হাজার ৯৮৫ জন। নিবিড় ও উচ্চ নিবিড় চাষ পদ্ধতি পুকুরের সংখ্যা রয়েছে ৬৭৫ টি।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দশদ্রোন গ্রামের মৎস্য চাষি মাওলানা জুবায়ের আহমাদ বলেন, আমি ১২ কাটা (১২০ শতক) পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছি। মাছ চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি। আমার মতো অনেক চাষিই মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি আরও বলেন, আমার উৎপাদিত তাজা মাছ এই জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমাদের এখানকার মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ আমার উৎপাদিত মাছে কোনো ফরমালিন নেই। মানুষ নির্বিঘ্নে আমার উৎপাদিত মাছ ক্রয় করে খেতে পারে। ফলে আমার মাছের অনেক চাহিদা রয়েছে। তাই অন্যান্য চাষের থেকে মাছ চাষে আমি বেশি লাভবান হতে পারছি।