মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 
কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালিব, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন  ছাড়াও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com