সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চলন্ত বাসে নার্স তানিয়া হত্যার বিচারের দাবিতে ভৈরবে মানবন্ধন ও প্রতিবাদসভা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৬৮২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
চলন্ত বাসে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ভৈরব বন্ধু সভার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড: ফখরুল আলম আক্কাস, ভৈরব ডক্টরস্ ক্লাবের সভাপতি আজিজুল হক স্বপন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবীর, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আমীন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন প্রমূখ।

মানববন্ধনে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িত বাসচালক নুরুল ইসলাম ও তার সহযোগী লালনসহ অন্যান্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com