কিশোরগঞ্জের হোসেনপুরে এস আর ডি শামসুদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজে ৫৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফ্রেবয়ারী) স্কুল মাঠে দিন ব্যাপী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর মো: নুরুল আলম ভূইয়া (হেলাল) এস আর ডি শামসুদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের সভাপতি।
উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, ভারপ্রাপ্ত অধ্যাক্ক মো: মাহফুজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ভূইয়া গোলাপ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, মো: হবিবুর রহমান হবি, সাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, মো: আরিফুজ্জামান আরিফ, দিদারুল হক রাসেল, মিজানূর রহমান স্বপন প্রমুখ।
দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।