সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদরাসা ছাত্রীদেরকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনার প্রধান আসামী ছানাউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার চরমারিয়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছানাউল্লাহ উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মো. হাসেম উদ্দিনের ছেলে। 
মামলা সুত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর মহিলা মাদরাসার ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করার স্থানীয় যুবক সুমন মিয়া ওরফে ফুলমিয়া কে বখাটেরা ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com