সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ চলাচল: সেতু নির্মাণ জরুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ চলাচল: সেতু নির্মাণ জরুরি
কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রামীণ জনপদের নরসুন্দা খালের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে নড়বড়ে একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তি বাড়ছে রোগী, বৃদ্ধ ও শিশুদের।তাই ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে ওই খালের ওপর একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
.
সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর-কান্দিপাড়া আদর্শ গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত নরসুন্দা খালের ওপর কোনো সেতু না থাকায় দীর্ঘদিন ধরে শত শত নারী-পুরুষ,শিক্ষক ও শিক্ষার্থী নড়বড়ে ওই বাঁশের সাকোঁ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। তারা কতৃপক্ষের কাছে বহুবার আবেদন নিবেদন করেও কোনো প্রতিকার পায়নি। তাই প্রতিদিন চরম ভোগান্তি মাথায় নিয়েই চলাচল করছেন স্থানীয় অধিবাসীরা। হোসেনপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মানিকসহ অনেকেই জানান, এ অঞ্চলের মানুষের প্রধান দুঃখ হচ্ছে ওই বাঁশের সাঁকো। কেননা তারা দৈনন্দিন কাজে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে যেতে হলে ওই নড়বড়ে বাঁশের সাঁকোটি পাড় হয়ে যেতে হয়। এটি দিয়ে চলাচলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বয়োঃবৃদ্ধ রোগী ও স্কুলগামী শিশুদের।
মূলতঃ ওই একটি সেতুর অভাবে নরসুন্দা খালের দুই পাড়ের কয়েক গ্রামের মানুষ ভোগান্তি নিয়েই দীর্ঘদিন ধরে চলাচল করছেন। সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হিমেলসহ স্থানীয় লোকজন আক্ষেপ করে বলেন, প্রায়ই ওই নড়বড়ে সাঁকোতে পা পিছলে খালের পানিতে পড়ে গিয়ে অনেকেই আহত হলেও এ যেন দেখার কেউ নেই। তাই ভুক্তভোগীদের সাথে একমত পোষণ করে তারাও ওই খালের ওপর জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলার গোবিন্দপুর ইউপির বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েই এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চাহিদা নিরূপণ করে নরসুন্দা খালের ওপর ওই সেতু নির্মাণের প্রস্তাব পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তা দ্রুত বাস্তবায়নেও সচেষ্ট রয়েছেন তিনি।
.
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিদ্র মন্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াক হোসাইন উজ্জল জানান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন মাধ্যমে ওই বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা জেনেছেন। তাই আগামী উন্নয়ন প্রকল্পে ওই খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে এবং দ্রুত সময়ের মধ্যেই যাতে সেখানে সেতুটি নির্মাণ করা যায় তার জন্যও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তারা। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ আশরাফ হোসেন কবির বলেন- এলাকায় জনগণের সুবিদ্ধারতে আমি এমপি মহোদয় ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি আপার সাথে কথা হয়েছে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com