সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে রঙ্গিন ফুলকপি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে রঙ্গিন ফুলকপি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রথম বারের মতো চাষ হয়েছে বেগুনি ও কমলাসহ বিভিন্ন জাতের রঙ্গিন ফুলকপি। অল্প খরচে বেশি লাভ এবং পুষ্টিগুণে ভরপুর বিধায় এসব রঙ্গিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন উপজেলার বেশিরভাগ কৃষক। অনেকেই আবার সাদা ফুলকপি চাষ বাদ দিয়ে রঙ্গিন ফুলকপি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার জগদল ব্লকের বিলচাতল গ্রামের আদর্শ কৃষক মোঃ আনাম মিয়া এ বছর প্রথম বারের মতো ২০ শতক জমিতে রঙ্গিন ফুলকপি ও ৩০ শতক জমিতে সাদা ফুলকপি চাষ করেন। কিন্তু সাদা ফুল কপির তুলনায় তিনি রঙ্গিন ফুলকপিতে দ্বীগুনেরও বেশি লাভ করেছেন। সরেজমিনে তথ্য সংগ্রহকালে কৃষক মোঃ আনাম মিয়া জানান, তার চাষকৃত রঙিন জাতের  ফুলকপির খরচ সাদা ফুল কপির মতোই । তবে দাম সাদাকপির চেয়ে ২-৩ গুণ বেশি । সাদা ফুলকপি যখন প্রতি কেজি ৪০ থেকে ৫০টাকা । তখন রঙ্গিন ফুলকপি প্রতি কেজি ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া বেগুনি রঙের ফুলকপি ওজনে প্রতিটি দুই থেকে আড়াই কেজি হচ্ছে। বাজারে তুলনামূলক ওইসব রঙ্গিন ফুলকপির চাহিদা অনেক বেশি রয়েছে । তবে দাম অধিক হলেও ক্রেতারা কিনতে অনেক বেশি আগ্রহী। তিনি আরো জানান, এ বছর স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় প্রথম বার বেগুনী ও কমলাসহ বিভিন্ন রঙের ফুলকপি চাষ করে ভালো ফলন পেয়েছেন। অন্যদিকে বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে আগামীতে আরও বেশি জমিতে রঙ্গিন ফুলকপি চাষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলার বাসুরচর গ্রামের কৃষক মোঃ আবুল হাসিম, আবুল বাশারসহ অনেকেই জানান, তারা এ বছর সাদা জাতের ফুলকপির চাষ করে খুব বেশি লাভ করতে পারেনি। তাই আনামের রঙ্গিন ফুলকপির বাম্পার ফলন ও  অধিক লাভের কথা শুনে আগামীতে তারাও ব্যাপক হারে রঙ্গিন ফুলকপি চাষে আগ্রহী হয়েছেন। এ জন্য উপজেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শও নিচ্ছেন তারা।
.
উপজেলার জগদল ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মুদাসিল হায়দার আলমগীর  জানান, সারা উপজেলার মধ্যে পুমদী ইউনিয়নের জগদল ব্লকে প্রথম বারের মতো প্রদর্শনীর মাধ্যমে চাষ করা হয় লাভজনক রঙ্গিন ফুলকপি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ রঙিন ফুলকপি চাষ করা হয়। এটি তুলনামূলক উচ্চ মূল্যে বিক্রি করে লাভবান হয়েছেন উপজেলার বিলচাতল গ্রামের কৃষক মোঃ আনাম মিয়া। এবার বেগুনী রঙের ফুলকপির ফলন ও বাজার মূল্য ভালো দেখে অনেকেই রঙ্গিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তাই আগামীতে আরও বেশি জমিতে রঙ্গিন ফুলকপি চাষে কৃষকদের সম্পৃক্ত করতে সচেষ্ট রয়েছেন তিনি।
.
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, অতিরিক্ত পরিমাণে বিটা ক্যারোটিনের কারণে ফুলকপি কমলা রঙের হয়। এটিতে অন্য রঙের তুলনায় পঁচিশ গুণ বেশি ভিটামিন থাকে। আবার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসিয়ানিন্সের উপস্থিতির কারণে ফুলকপির রঙ বেগুনি হয়। বেগুনি রঙের ফুলকপি রান্নার পর বিবর্ণ হলেও কমলা রঙের ফুলকপি বিবর্ণ হয় না। কমলা রঙের ফুলকপির মতো বেগুনি ফুলকপিতেও সাদা ফুলকপির তুলনায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। তাছাড়া বেগুনি রঙের ফুলকপি প্রদাহ উপশম, কার্ডিওভাসকুলার সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি কমাতেও উপকারী। তাই সমগ্র উপজেলার কৃষকদের মধ্যে এসব রঙ্গিন ফুলকপি চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com