কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন চার তাল ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সদর-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এ ভবনের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাশিতা তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সফল সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ আশরাফ হোসেন কবির, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, উপজেলা মাধ্যমিক অফিসার মো: আবুল কালাম আজাদ, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাবেক সহ সভাপতি কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগ নেতা মোঃ আলমগীর হোসেন টুটুল, উপজেলা আওয়ামিলীগ নেতা হাকিম তানিম, উপজেলা শ্রমীক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম তাজ, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন কাজল, সাধারণ সম্পাদক মো: সিরাজুল হক প্রমুখ।