কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাশিতাতুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির, সমাজ সেবা অফিসার এহচানুল হক, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ প্রমুখ।