সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা!

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা!
কিশোরগঞ্জের হোসেনপুরে লেবুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মূলতঃ মাহে রমজানে ইফতারের সময় রোজাদারদের তৃষ্ণা মেটাতে ও ক্লান্তি দূর করতে শরবতের যেন বিকল্প নেই। তাইতো গৃহিণীরা ইফতার আইটেমে লেবুর শরবত যোগ করতে সদা ব্যস্ত থাকেন। তবে এ রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি লেবুর দাম অস্বাভাবিক বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে লেবু।
গতকাল শুক্রবার (১৫ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রতি কেজি লেবু প্রকারভেদে ১০০-১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।যা গত ২/৩ দিন আগেও ছিল প্রতি কেজি ৪০-৫০ টাকা। ক্রেতাদের অভিযোগ, রমজান মাসকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী লেবুর দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কোনো নজরদারি না থাকায় বেশি দামে লেবু বিক্রি করছেন বিক্রেতারা। তবে স্থানীয় বাজারগুলোতে লেবুর সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে দাবি করেছেন বিক্রেতারা।
উপজেলার রামপুর বাজারের লেবু বিক্রেতা আলামিন বলেন, লেবুর মৌসুম মাত্র শুরু হয়েছে। তাই স্থানীয় বাজারে লেবুর সরবরাহ তুলনামূলকভাবে কম। এর মধ্যে এখন রমজান মাস। দুইয়ে মিলে যথারীতি লেবুর দাম অনেক বেড়ে গেছে।
এসময় লেবু কিনতে আসা স্কুল শিক্ষক আছমা আক্তার বলেন, এখন রমজান মাস। ইফতারের শরবতে লেবু লাগবেই। কিন্তু যে লেবু আগে ৪০ টাকা কেজি করে কিনেছি এখন সেই লেবু ১২০-১৫০ টাকা কেজি করে ক্রয় করতে বাধ্য হচ্ছি। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের নাভিশ্বাস উঠেছে । তাই ভুক্তভোগীরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেছেন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com