সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
১৭ মার্চ (রবিবার) সকালে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। পরে হোসেনপুর  উপজেলা পরিষদ চত্বরে ও  জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি নাশিতা তুল ইসলাম, হোসেনপুর সার্কেল সুজন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফ হোসেন কবির, সাবেক সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, ডাঃ উজ্জ্বল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, আওয়ামী লীগ নেতা হাকিম তানিম, হোসেনপুর মডেল প্রেক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সহপ্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com