সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে কুমড়া গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে কুমড়া গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে চাষ করা এক কৃষকের প্রায় ২৫ শতাংশ জমির মধ্যে ৮/৯ শত কুমড়া গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মিজানুর রহমান নবাউল্লাহ। তিনি রামপুর গ্রামের বাসিন্দা।  
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে ৮/৯ শত কুমড়া গাছের চারা রোপণ করেন কৃষক মিজানুর রহমান  নবাউল্লাহ।
কুমড়া গাছ ফুল ও ফল আসতে শুরু করেছে। কিছু কুমড়া গাছে কুমড়া বড় আকার হচ্ছে।
.
কৃষক মিজানুর রহমান নবাউল্লাহ কুমড়া বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এরই অংশ হিসেবে সকালে কুমড়া ক্ষেতে যান তিনি। তখন তিনি দেখেন দুই-একটা কুমড়া গাছ মরার মতো হয়ে গেছে। পরে খেয়াল করে তিনি দেখেন পুরো ক্ষেতের কুমড়া গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে। পরে তিনি স্থানীয়দের জানালে বিষয়টি পুরো গ্রামে জানাজানি হয়। অনেকেই ঘটনাস্থলে এসে কুমড়া ক্ষেতের অবস্থা দেখেন। কৃষকের এমন ক্ষতি দেখে তারাও ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় ওই গ্রামের বাসিন্দা ও সমাজকর্মী মোজাম্মেল হক নীরব  জানান, কৃষক মিজানুর রহমান  নবাউল্লাহ একজন সহজ-সরল মানুষ। তিনি কারো ক্ষতি করেননি। তার ক্ষেতের সব কুমড়া গাছ কেটে সাবাড় করে ফেলেছে। তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেলো। কুমড়া গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। তার এলাকায় আরেক জন কুমড়া চাষি কৃষক মোঃ রফিক জানান –  এসব সবজি চাষ করেই নবাউল্লহ বাজারে পাইকারি বিক্রি করে জীবিকা নির্বর করে। তার এই ক্ষতি অপূরনীয়। 
ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান নবাউল্লাহ  জানান, সকালে কুমড়া ক্ষেতে গিয়ে দেখা যায় সব কুমড়া গাছ কেটে ফেলেছে। সবেমাত্র কুমড়ার আকার বড় হচ্ছে। গাছের কুমড়া আর বিক্রি করতে পারলাম না। আমার সর্বনাশ হয়ে গেলো। এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে আল্লাহর কাছে এ ক্ষতির বিচার চান।
.
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ মিজানুর রহমান নবাউল্লাহ হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর কাছে গিয়ে বিষয় টি জানান – এবং সুবিচার প্রার্থনা করেন।
বিষয়টি হোসেনপুর উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির কে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ মিজানুর রহমান নবাউল্লাহ বলেন- সুবিচারের জন্য হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ ও আর্থিক ক্ষতিগ্রস্তের জন্য নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ বরাবর একটি আবেদন করা পরামর্শ দেন। 
ওই কৃষকের কুমড়া ক্ষেতের বিষয়টি প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় লোকজনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com