সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে ৫ জনকে পিটিয়ে আহত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে ৫ জনকে পিটিয়ে আহত
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র একই পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী পরিবারের লোকজন হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দরিয়াবাদ এলাকার রফিকুল ইসলামের সাথে একই এলাকার বকুল মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো। রফিকুল ইসলামের ঘরের পেছনের জায়গা দখল করে ঘর নির্মানের জন্য বালু ফেলার চেষ্টা করলে রফিকুল তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বকুল মিয়া ও তার দুই ছেলে মো. বিল্লাল মিয়া ও আব্দুল্লাহ, স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে আছিয়া খাতুন মিলে রফিকুলের স্ত্রী, ছেলে ও গর্ভবতী মেয়েকে পিটিয়ে আহত করে। পরে,স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করেন।
.
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com