সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে জুয়ার আসরে পুলিশি হানা; সরঞ্জামাদি জব্দ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে জুয়ার আসরে পুলিশি হানা; সরঞ্জামাদি জব্দ
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে জুয়াখেলার একটি বড় আসরে পুলিশ অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ সময় জুয়ারিদের ব্যবহৃত সিএনজি, মোটরসাইকেল, জুয়াখেলায় ব্যবহৃত গেইম বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।
জানা যায়, গত শনিবার (৩০ মার্চ) বিকালে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর ভাটিপাড়া এলাকায় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ চরাঞ্চলে অভিযান চালিয়ে জুয়ারীদের ব্যবহৃত ০৪ টি সিএনজি, ০৪ টি মোটরসাইকেল এবং জুয়ার সরঞ্জামাদি হিসেবে ব্যবহৃত বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে একরকম স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার জানান, অভিযান চালিয়ে জুয়ারীদের ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য মালামাল মালামাল জব্দ করা হয়েছে। তবে সেখানে পৌঁছার আগেই তারা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com