সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

মসজিদের ওযুখানায় কান্না করছিলো ফুটফুটে নবজাতক 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে
মসজিদের ওযুখানায় কান্না করছিলো ফুটফুটে নবজাতক 
কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের ওযুখানা থেকে এ নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। 
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন রাত ১ টার দিকে মসজিদের ওযুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়৷ পরে সেখানে কান্না শুনে স্থানীয়রা সেখানে গিয়ে দেখে এক নবজাতক  পড়ে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
.
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, রাত প্রায় ১ টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকে হাসপাতালে ভর্তি  করা  হয়েছে৷ সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com