সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি ঘরে হামলা; আহত-০৪

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি ঘরে হামলা; আহত-০৪
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করে তাদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, গাছ কর্তন ও জাল দিয়ে ফিসারীর মাছ মেরে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবারের এক সদস্য হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানাগেছে, গত শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামের মো. রুবেল মিয়া, তার ছেলে মো. দিদার মিয়া ও স্ত্রী মোছা. রেজিয়া খাতুনের একই এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় ওইদিন সকালে মো. রুবেল মিয়া, তার ছেলে মো. দিদার মিয়া,ও স্ত্রী মোছা. রেজিয়া খাতুন মিলে জোড় পূর্বক দুলাল মিয়ার বসত করে ঘরে ভাঙচুর, ফিসারির মাছ মারা সহ গাছ কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে তারা দুলাল এর বোন বোন, ভাই বউ, ভাতিজা সহ চার জনকে পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে, অবস্থা আশংকাজনক হওয়ায় তার বোনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com