ঢাকঢোল পিটিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সবার মাঝে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন, ওসি (তদন্ত) মো. টুটুল, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, নির্বাচন অফিসার উত্তম কুমার সরকার, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: কাইরুম, হোসেনপুর মডেল প্রেসক্লাব সভাপতি তারেক নেওয়াজ, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্চিত চন্দ্র শীল, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক মোঃ শামীম সরকার, মাহ্ফুজ রাজা, মোঃ সোহেল মিয়া প্রমূখ।
.
উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।