সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব
আজ হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসব ছাড়াও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতু সংলগ্নে অনুষ্ঠিত হবে ওই অষ্টমী স্নান উৎসব।
এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ,রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ী দেবালয়সহ বিভিন্ন স্থানে দিন ব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হবে। এবার কয়েক লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এবার ওই অষ্টমী স্নান উৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান, আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলেমিশে উৎসবের আমেজ নিয়ে পালন করতে পারবেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে অষ্টমী স্নান উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্র মন্ডল বলেন, যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, আমরা এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ, পাগলা থানার পুলিশ ও প্রশাসন মিলে অষ্টমী স্নান পালনের সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছরও করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি জানান, এবার ওই অষ্টমী স্নান উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা করা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি উৎসবমুখর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com