সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসবে এবার লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে। ফলে ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে পুণ্যার্থীদের মিলন মেলায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকেই পুণ্যার্থীরা এ স্নানোৎসবে অংশ নেয়।
স্থানীয় হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রদীপ  কুমার সরকার ও হোসেনপুর উপজেলা শাখার হিন্দু মহাজোটর সভাপতি সনজিত চন্দ্র শীল জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নানোৎসব সম্পাদনের জন্য পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়। যার মধ্যে ছিল স্নান ঘাটের সংস্কার,কাপড় পরিবর্তন কক্ষ নির্মাণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। পাশাপাশি পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সার্বক্ষণিক মাঠে ছিল হোসেনপুর ও পাগলা থানা পুলিশ।
স্থানীয় পুরোহিতরা জানান, এ বছর পুণ্যস্নানের লগ্ন শুরু হয় গত সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে। আর শেষ হয় মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৪টা ৫৬ মিনিটে।
আয়োজকরা দাবি, এবার স্নানোৎসবের সার্বিক পরিবেশ ভালো থাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ওই স্নানে অংশ নিতে পাশের নান্দাইল, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়f, কটিয়াদী ভৈরব ও নরসিংদী থেকে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
হিন্দু শাস্ত্রমতে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান-দুর্বা, ডাব ও আমপাতা পিতৃকুলের উদ্দেশে অর্পণ করে ওই স্নানোৎসব প্রক্রিয়া সম্পন্ন করেন বিভিন্ন এলাকা থেকে আগত পুন্যার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com