সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি৷
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি নাশিতা তুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির,সমাজসেবা অফিসার এহছানুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম,অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন,সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন৷, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত চন্দ্র শীল  প্রমুখ।
প্রদর্শনীতে মোট ৪০ সটি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন জানান, খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।খামারীদের উন্নতজাতের গবাদীপশু ও পাখি পালনে আগ্রহী করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করা এবং বাজারজাত করণ ব্যবস্থার লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com