দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে ঈদ পুনর্মিলনী, বীমা দাবি পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নিশ্চিত ভবিষ্যতের সুহৃদ সাথী’ শ্লোগানকে ধারণ করে সাফল্য ও অগ্রগতির ৪০ বছরের ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের আয়োজনে বেলা ১১ টায় ঈদ পুনর্মিলনী, মৃত্যু দাবী পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীমা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত, পর পর ৯ বার স্বর্ণপদকপ্রাপ্ত, ঢাকা প্রদান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।