সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

এসএসসি পরীক্ষার পর পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নিলেন ইউএনও

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার পর পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নিলেন ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৪ সালের ‘এসএসসি পরীক্ষার্থীদের অবকাশকালীন মূল্যায়ন পরীক্ষা’ নামে ব্যতিক্রমী এক পরীক্ষার আয়োজন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল। আর ব্যতিক্রমী এ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন স্বয়ং উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০.৪৫ মিনিটে উপজেলার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
জানা যায়, বাংলাদেশের সংবিধান ও সমসাময়িক বিষয়ের উপর  ঘন্টাব্যাপী অনুষ্ঠিত পরিক্ষায় ১৬৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১২১ জন মেয়ে শিক্ষার্থী ও ৪৩ জন ছেলে শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.  উজ্জ্বল হোসাইন,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রনক জাহান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা প্রমুখ।
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ইফতেখার নেওয়াজ জানান, এসএসসি পরীক্ষার পর এ পরীক্ষাটি আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ৷ আমরা সংবিধান ও বহি:র্বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি৷ এ পরীক্ষা ভবিষ্যতে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। 
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরিক্ষার্থীরা যেন মাদক ও কিশোর গ্যাং থেকে নিজেকে মুক্ত রাখে, সে লক্ষ্যে মার্চ মাসের ২০ তারিখ তাদেরকে একটি করে বাংলাদেশের সংবিধান ও কারেন্ট এ্যাফেয়ার্স প্রদান কর হয়। এছাড়াও প্রতিযোগিতা মূলক পরিক্ষার প্রস্তুতির জন্য নিজকে তৈরি করে নিতে পারে সে লক্ষে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে অবকাশ কালীন এ মূল্যায়ন পরিক্ষার আয়োজন করা হয়। প্রতিযোগিতা মূলক এ পরিক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com