সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে গরমে পথচারী-চালকদের মাঝে শরবত ও টুপি বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে গরমে পথচারী-চালকদের মাঝে শরবত ও টুপি বিতরণ
তীব্র তাপপ্রবাহ বইছে কিশোরগঞ্জের হোসেনপুরে। গরমে সবারই হাঁসফাঁস অবস্থা। তবে থেমে নেই জীবন। কাজের প্রয়োজনে অনেককেই বাইরে যেতে হচ্ছে। তপ্ত রোদে এসব মানুষের কাছে স্বস্তির পরশ নিয়ে হাজির হচ্ছেন নগরীর কিছু যুবক। পথচারী এবং বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ও রিকশায় আসা যাত্রী ও চালকদের কাছে তারা যাচ্ছেন শরবত ও ঠান্ডা পানি নিয়ে।  মাথায় পড়িয়ে দিচ্ছেন টুপি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার নতুন বাজার মোড় এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এখানে কাজ মো. জাকারিয়া, জুনায়েদ আহমেদ, রাপায়েদ উল্লা নাঈম, জহিরুল ইসলাম, মো. আসাদুল্লাহ, শাহারুলসহ সবাই ‘হেরার আলো ইসলামী ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবক। প্রতিষ্ঠার পর থেকে এ উপজেলায় সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।
রিকশা চালক গিয়াস উদ্দিন বলেন, প্রচন্ড গরমে তাদের এ উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠান্ডা শরবতে শরীরটা একটু শীতল লাগছে। ক্যাপটা রোদ থেকে বাঁচাবে।
হেরার আলো ইসলামী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো. জাকারিয়া জানান, তীব্র গরমে পথচারী ও বিভিন্ন গাড়ি চালকদের জন্য আমাদের এ আয়োজন। গরমে ঠান্ডা শরবত ও টুপি তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com