সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে চেয়ারম্যান সোহেল ভাইস চেয়ারম্যান অপু ও জেনি নির্বাচিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে
হোসেনপুরে চেয়ারম্যান সোহেল ভাইস চেয়ারম্যান অপু ও জেনি নির্বাচিত
প্রথম ধাপে কিশোরগঞ্জের হোসেনপুর  উপজেলা পরিষদ নির্বাচন শান্তি পূর্নভাবে অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের পরই গণনা শুরু হয়। গণনা শেষে রাত ১০ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল ও সহকারী রিটার্নিং উপজেলা নির্বাসন অফিসার উত্তম কুমার দাস তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল (আনারস প্রতীক) তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন অপু (টিউবওয়েল প্রতীক) তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু (চশমা প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৯১২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি (কলস প্রতীক) তিনি পেয়েছেন ৪৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।
.
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর পর তাদের কর্মী সমর্থক ভোটাররা আনন্দ মিছিল ও আতশবাজির উল্লাসে মেতে ওঠেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com