সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে
তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী
কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ ১ শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তার। 
জানা যায়, তীব্র গরম থাকায় এদিন ১ম শ্রেণির একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎই অসুস্থতা অনুভব করতে থাকেন। পরে অন্য শ্রেণিগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ এসব শিক্ষার্থীদের স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷
.
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, হঠাৎই তীব্র গরমে একটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। পরে অন্যান্য শ্রেণিতে গিয়ে একই অবস্থা দেখা যায়। কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যায়। পরে, আমরা প্রতিষ্ঠানটি ছুটি দিয়ে দেই।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, গরম কিছুটা বেশি। ঘটনাস্থলে এসে দেখেছি কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে। স্কুল ছুটি দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com