কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁচা রাস্তা, পাকা করনে বাঁধা দিয়ে নির্মান কাজ বন্ধ করে রেখেছেন কতিপয় দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউপি এলাকার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে।
.
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার পাশাপাশি হতাশা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দক্ষিণ গোবিন্দপুর পাকা রাস্তা হইতে মৃত আবুল হাসিম মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তাটি টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে থেকে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার পাঁকা করন কাজ শুরুর পরপর দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ইবুর বাড়ির বাসিন্দা সরকার বিরোধী বিএনপি পন্থী সিরাজুল, সামছু মিয়া, মজিবুর রহমান, রতন মিয়া এবং বাংলাদেশ ব্যাংকের ড্রাইভার ফজলুল হক গং, রাস্তা পাঁকা করন কাজে বাঁধা দিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন রাস্তাটি পাঁকা করণ নির্মান কাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ উত্তেজনাসহ হতাশা বিরাজ করছে।
মঙ্গলবার (২৮ মে ) দুপুরে সরেজিমন গিয়ে জানা যায়, রাস্তাটি নির্মানের কাজ শুরু হয়েছিল এবং নির্মান সামগ্রী মজুত রয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তিদের যোগসাজে নির্মান কাজ বন্ধ রয়েছে। শনিবার (২৫ মে) রাস্তা পাকা করনের জেরে দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক শাহজাহান সাজু সহ রাস্তা পাকা করনের পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের ঘটনায় হোসেনপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন বলেও জানা যায়। আরএস রেকর্ড অনুযায়ী রাস্তাটির শ্রেণী হালট, দাগ নম্বর ১৫৯৭০ ওই রাস্তার প্যারাসাইটিংসহ ১শ’ মিটার লম্বা ও ১০ ফিট প্রসস্থ রাস্তা হওয়ার কথা রয়েছে। রাস্তাটি দিয়ে সদা চলাচলকারী আহত সাংবাদিক শাহজাহান সাজু জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কর্তৃক বরাদ্দের সহযোগীতায় রাস্তাটি সরকারী ভাবে টেন্ডারের মাধ্যমে পাঁকা করণ কাজ শুরু করা হয়েছে।
.
তিনি আরও জানান, টেন্ডার কৃত ১০০ মিটার রাস্তাটির অর্ধেক রেকর্ড ভূক্ত, অর্ধেক একাধিক ব্যক্তি মালিকানাধীন। শুরুতেই সরকারি রেকর্ড ভুক্ত অংশে ঠিকাদার কাজ শুরু করার প্রথম দিনেই কতিপয় ব্যক্তিরা রাস্তাটির কাজ বন্ধ করে দেয়।
.
স্থানীয় বাসিন্দা সুনু মিয়া জানান, রাস্তাটি পাকা করণ হলে আমাদের যাতায়াত করতে অনেক সুবিধা হতো, কিন্তু ইবুর বাড়ির কয়েকজন ব্যক্তি রাস্তাটিতে কাজ করতে ঠিকাদারের লোকজনদেরকে নিষেধ করার বর্তমানে রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তিনি রাস্তাটি পাকা করনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
.
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সাইদুর রহমান বলেন, রাস্তাটি পাকা করণ হলে এলাকার লোকজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। রাস্তাটির নির্মাণ কাজে যারা বাধা দিয়েছে তারা কাজটি ঠিক করেননি। রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন বলেও জানান।
.
উক্ত রাস্তাটি নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কৌশলী এন্টারপ্রাইজ এর প্রোপাইটার আলমগীর জানান, কয়েকজন লোক রাস্তাটির কাজ করতে নিষেধ করায়, বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
.
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল জানান, রাস্তাটির পাকা করনের কাজ কয়েকজন কতিপয় ব্যক্তি বাধা দেওয়া নির্মাণ কাজ বন্ধ রয়েছে, এ বিষয়ে ইউএনও স্যারের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেয়া হবে।
.
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন, রাস্তাটি পাকা করন কাজ সম্পূর্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।