মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইল উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন (লাঙ্গল)। তিনি সাত হাজার ১০৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেন্দ্র থেকে পাওয়া ফল অনুযায়ী, লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন পেয়েছেন ৩৯ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন লাকী (মোটরসাইকেল) পেয়েছেন ৩২ হাজার ৬৩৪ ভোট।

২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঞা মোতাহারকে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন হয়েছিলেন।

এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী।

ফলে দুটি নির্বাচনে তিনি প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ও এবার সাধারণ সম্পাদককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের ছেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com