শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

মুক্তিযোদ্ধা মনিন্দ্র বাউরী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৫৭২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের বড়লাইন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মনিন্দ্র বাউরী(৭২)। গত বুধবার(২২) মে দিবাগত রাত ২ টা ২০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১টায় আলীনগর চা বাগান নাচ ঘর প্রাঙ্গণে মনিন্দ্র বাউরীর মরদেহে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। পরে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্তÑ সুধীন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আরশাদ আলী, কমলগঞ্জ সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, আলীনগর চা বাগান সহকারী ব্যবস্থাপক মনির হোসেন প্রমূখ। পরে বেলা ২টায় আলীনগর চা বাগানস্থ ইটখলায় মনিন্দ্র বাউরীকে সমাহিত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com