কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং তাড়াইল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ২দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়।
২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম দিনে ইউনিয়ন পরিষদের আওতাধীন স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ৭ জন চেয়ারম্যান, ৬৩ জন ইউপি সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অংশগ্রহণ করেন।