সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

কিশোরগঞ্জে হজ শেষে বাড়ি ফেরার পথে ৬ জন আহত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হজ শেষে বাড়ি ফেরার পথে ৬ জন আহত
কিশোরগঞ্জের হোসেনপুরে হজ শেষে বাড়ি ফেরা ৪ হাজীকে বহনকারী একটি মাইক্রোবাসের সাথে একটি লড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ দুর্ঘটনায় ৪ হাজীসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ জুন) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 
স্থানীয়রা জানান, এদিন সকালে ঢাকা থেকে ৪ হাজীকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নারায়নডহর বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ হাজি গুরুত্বর আহত হয়।
পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এক হাজীর অবস্থা গুরুত্বর হওয়ার তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
গাড়িতে থাকা আহত হাজী মো. কাসেম মিয়া জানান, তাদের ৪ জনের বাড়িই কিশোরগঞ্জ উপজেলায়। সেই সুবাধে ৪ জন এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ২ জন বাদে বাকিরা তেমন আহত হননি বলেও জানান তিনি।
আড়াইবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিঠুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com