সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন যুবক

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন যুবক
কিশোরগঞ্জের হোসেনপুরে মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনতে গেলেন রাজিব মিয়া নামের এক যুবক৷ তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ীর সাহাবুদ্দিন সর্দারের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের মেয়ে ডা.মোছা.রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছেন তিনি। যা দেখতে দুপুর থেকেই তার বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। 
জানা যায়, উপজোলার চরকাটিহারী গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা দম্পতির ৩ ছেলে মেয়ের মাঝে সবার ছোট রাজিব। ছেলের জন্মের পর থেকে মা স্বপ্ন বুনেন ছোট ছেলের বউ বাড়ি আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আকাশ পথে বধু নিয়ে বাড়িতে আসলেন ছেলে। এ সময় বরের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এদিকে, হেলিকপ্টারে চড়ে বধু নিয়ে আসায় খুশি বাবা-মা সহ এলাকাবাসী।
ওই যুবকের মামা বিল্লাল সর্দার ও চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, আমরা গর্বিত  হেলিকপ্টারে চড়ে আমাদের বাড়ীতে নববধু আসছে। হাজার হাজার লোকের সমাগম হয়েছে।
এ বিষয়ে বরের মা সেলিনা আক্তার বলেন,রাজিব আমাদের ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি।
জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান,একজন মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এতে অনেক খুশি হয়েছি।তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া রইলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com