সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

ক্ষতিকর আফ্রিকান শামুকের প্রাদুর্ভাবে হুমকির মুখে জীববৈচিত্র্য

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে
ক্ষতিকর আফ্রিকান শামুকের প্রাদুর্ভাবে হুমকির মুখে জীববৈচিত্র্য
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ক্ষতিকর আফ্রিকান জায়ান্ট শামুকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই এলাকার সাধারণ মানুষ এই শামুকের ক্ষতি করার সক্ষমতা সর্ম্পকে অবগত নয়। এই শামুক বিশ্বের যেসব দেশে ছড়িয়েছে সেসব দেশের জীব বৈচিত্র্যে ও কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এরা ফসলের জন্য খুবই ক্ষতিকর। বাগান নষ্ট করে ফেলে। সড়কে অবস্থান করায় ছোট যান বাহনের জন্য রয়েছে ঝুঁকি। এ ক্ষতিকর আফ্রিকান শামুক নির্মূল না করা হলে প্রকৃতির জন্য ভয়াবহ হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই এগুলো ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসে। আর দিনের বেলায় অত্যাধিক সূর্যালোক থেকে বাচঁতে লুকিয়ে থাকে। অতি বৃষ্টির সময় এরা দালানের দেয়াল বেয়ে উপরে উঠে আশ্রয় নেয়। দালানের জন্যও এ শামুক ক্ষতিকর। এর, মাংস খুবই শক্ত বিধায় পশু-পাখিরাও খেতে চায় না।
সুত্রমতে, বিশ্বের অনেক দেশে এই শামুক শতভাগ নির্মলের জন্য রীতিমত যুদ্ধ করছে। এর মধ্যে অন্যতম হল আমেরিকার ফ্লোরিডা, ভারতের কেরেলা এবং কর্ণাটক রাজ্যের কোদাগু জেলা। ভারতে গত তিন দশক ধরে এই শামুকের সঙ্গে রীতিমত যুদ্ধ করে আসছে। সম্প্রতি তারা সফলতার মুখ দেখতে পেরেছে। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও এই শামুক নির্মূলের বিষয়ে মতামত দিয়েছেন।
.
সরেজমিনে দেখা যায়, নিরীহ এ প্রাণিটি প্রাণঘাতী হয়ে উঠেছে। বিচিত্র নতুন প্রজাতির এ শামুকটি উপজেলার বিভিন্ন জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। শুধু ছড়িয়েই পড়েনি, হুমকির মুখে ফেলে দিয়েছে কৃষি ব্যবস্থাকে।
.
জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হিরন রবি দাস জানান, এই শামুক রাতে হাঁটা চলা করতে দেখা যায়, খুবই ভয়ঙ্কর প্রজাতির শামুক এটি, আমাদের বাড়ির গাছে, ঘরের দেয়ালে ও ঘরের বেড়ায় দলবেঁধে বসে থাকে। বিভিন্ন গাছের পাতা, ফলমূল খেয়ে নষ্ট করে দিচ্ছে।
.
তাই সচেতন মহলের ধারণা,ক্ষতিকর শামুকের এ প্রজাতিটি নির্মূলের জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যেভাবেই হোক এর প্রজনন ও বৃদ্ধি প্রক্রিয়া নষ্ট করতে হবে। তা না হলে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এতে গোটা দেশের কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে।
.
মূলত: শামুক হচ্ছে প্রাকৃতিক ফিল্টার। স্থানীয় বিশেষজ্ঞরা জানান,শামুক পরিবেশের বিশেষ বন্ধু হিসেবে পরিগণিত। আমাদের দেশীয় যে শামুক আছে সেটি উপকারী। তারা স্থলভূমিতে উঠে আসে না, বরং পানিতেই থাকে। কিন্তু আফ্রিকান জায়ান্ট শামুক। গাছপালা, লতাপাতা, ফলমূল খেয়ে ধ্বংস করে। যা আমাদের দেশের কৃষির জন্য মারাত্মক হুমকিস্বরূপ ।
.
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একে এম শাহজাহান কবির জানান, ওই প্রজাতির শামুকটি অনেক ক্ষতিকর। তাই যার সামনেই পড়বে, তাকে মেরে ফেলাই ভালো বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com