সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

বর্ষায় জমে উঠেছে চারাগাছ কেনা-বেচার হাট

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
বর্ষায় জমে উঠেছে চারাগাছ কেনা-বেচার হাট
বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় গাছ লাগালে খুব দ্রুতই তা মাটির মাঝে শিকড় ছড়ায়। তাই বৃক্ষপ্রেমীরা গাছ লাগানোর জন্য এই সময়টাকেই বেছে নেন। আষাঢ়-শ্রাবণ মাসে গাছ লাগানোর একটা উৎসব শুরু হয়ে যায় দেশে। কিশোরগঞ্জের হোসেনপুরে জমে উঠেছে বিভিন্ন জাতের চারা গাছের হাট৷ বৃক্ষরোপণের মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই হাট জমে এ বাজারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মোড়ে বসে এ হাট।
সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার এ দুই দিনে সকাল থেকেই নার্সারি ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারার হাট। ফলদ, বনজ ও ওষুধি গাছসহ বিভিন্ন প্রজাতির বিদেশি জাতের শৌখিন গাছের চারা বিক্রি হয় এ হাটে।
বৃহস্পতিবার সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় ১৫টি নার্সারির মালিকরা হাটে চারা গাছ নিয়ে এসেছে। আম,জাম, কাঁঠাল,লেবু,রেইন্ট্রি, মেহগনি,জবা,কমলা সহ অনেক গুলো জাতের চারা নিয়ে এসেছেন নার্সারি মালিকরা। কোনো কোনো চারায় ফলও দেখা গেছে।এসব চারাগাছ কিনতে বৃক্ষপ্রেমীরা ভীড় করছেন।
চারা গাছ কিনতে আসা জসিম মিয়া বলেন,বর্ষাকাল আসলেই গাছ লাগাতে ইচ্ছা হয়৷ যেকারনে চারাগাছ কিনতে এসেছি। আম ও মেহগনি গাছ কিনেছি ৷ বর্ষাকালে চারাগাছ লাগালে চারাগাছ মারা যাওয়ার সম্ভবনা থাকে না তাই প্রতিবছর এ সময়ই কিনি৷ তবে এবার চারাগাছের দাম বেশি বলেও মন্তব্য করেন তিনি।
চারা গাছ কিনতে আসা আরেক ক্রেতা মাফুজ মিয়া বলেন, বর্ষাকাল আসলে এখানের চারা গাছের হাট জমে উঠে। দেখে শুনে চারা কেনা যায়। ফলের চারা কিনতে এসেছি৷ পাঁচশ টাকা দিয়ে একটি আম ও দুইশ টাকা দিয়ে একটি জামের চারা নিয়েছি।
উপজেলার নিরাহারগাতী গ্রামের নার্সারীর মালিক মজিবুর রহমান জানান, বিভিন্ন জাতের বনজ, ফলদ ও ফুলের চারা নিয়ে এসেছেন তিনি। বেচাকেনা ভালোই। বেশি বিক্রি হচ্ছে রেইন্ট্রি ও মেহগনির চারা। এ বছর চারার দাম একটু বেশি।
আরেক নার্সারীর মালিক আল আমিন জানান,জীবিকার তাগিদে এই নার্সারিতে চারা তৈরী ও বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। পরিবারের অভাব-অনটনেও কখনোই নার্সারির স্বপ্ন দেখা বন্ধ হয়নি। গাছের চারা বিক্রি করে ছেলে-মেয়ের পড়াশোনার পাশাপাশি সংসার চালাচ্ছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান,বৃক্ষ আমাদের পরম বন্ধু৷ এ উপজেলায় বনায়নের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্ষাকাল বৃক্ষ রোপনের উপযুক্ত সময়৷ বনায়নের বৃদ্ধির জন্য চারা গাছের এ হাট গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com