সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুরে মো. মাজহারুল ইসলাম (১৪) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহত প্রতিবন্ধী কিশোর মাজহারুল ইসলাম উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে। এ ঘটনায় ওই কিশোরের মা মাজেদা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 
অভিযোগ সুত্রে জানা যায় যে, গত ২৫ জুলাই রাত ৯ টার দিকে প্রতিবন্ধী কিশোর মাজহারুল তার বাড়ির কাছে একটি রাস্তার  পাশে বসেছিল। পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে উপজেলার রহিমপুর গ্রামের মো. মুক্তুর হোসেন, রবিন মিয়া,মো.শামীম,শিপুল সহ কয়েকজন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে, স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে সে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল রবিবার দুপুরে হোসেনপুর থানার এস আই মজিবুর রহমান ঘটনার স্থান পরিদর্শন করেন। এ ব্যাপারে মাজেদা বাদী হয়ে কিশোরগঞ্জ কোর্টে একটি মামলা  দায়ের করেন গত কাল।  মামলা নং ৩৫৪।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com