শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

কমলগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫৮৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ হতে অসহায় গরীব ও দুস্থ ৩ হাজার পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক এই কার্যক্রমের উদ্বোধন করেন।
পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা বিআরডিভি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। বক্তব্য রাখেন কাউন্সিলর আফজাল হোসেন, আনোয়ার হোসেন, দেওয়ান আব্দুর রহিম মুহিন ও আনসার শোকরানা মান্না, কমলগঞ্জ প্রেসকাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৪৪ টন ভিজিএফ চাল বরাদ্ধ করা হয়। পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। অতি দারিদ্র্যের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com