সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সততার উজ্জল দৃষ্টান্ত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সততার উজ্জল দৃষ্টান্ত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইসিজি করতে এসে স্বর্ণের চেইন হারিয়ে বসেন এক নারী। আর হারানো এ স্বর্নের চেইন ফেরত দিয়ে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (২৫ আগষ্ট) দুপুরে হারিয়ে যাওয়া চেইনটি প্রকৃত মালিক শিউলী আক্তারের হাতে তুলে দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো। শিউলি আক্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। 
হাসপাতাল সুত্রে জানা যায়,গত শনিবার দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ নং কক্ষে শিউলি আক্তার নামের এক নারী ইসিজি করতে আসেন। ভুলক্রমে ওই নারী একটি স্বর্ণের চেইন ঐ কক্ষে রেখে যান। বাড়ি গিয়ে ওই নারী দেখতে পান তার গলার চেইন নেই। পরে ইসিজি কক্ষে চেইন রাখার বিষয়টি মনে হলে সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোকে ফোন করেন। বিষয়টির খোঁজ নিয়ে ডা. তানভীর হাসান জিকো ওই নারীকে চেইনটি ফেরত দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।
শিউলী আক্তার জানান, ভুলক্রমে স্বর্ণের চেইনটি ইসিজি কক্ষে রেখে যান। স্বামীর দেওয়া উপহারের স্বর্ণের চেইনটি হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ পাওয়া চেইনটি ফেরত দিয়ে পাওয়ায় সততার পরিচয় দিয়েছে। 
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, একটি ফোনের মাধ্যমে জানতে পারি তিনি ইসিজি রুমে একটি চেইন রেখে গেছে। পরে ব হাসপাতালের স্টাফদের নিয়ে এ বিষয়ে খোঁজ নিলে আমরা চেইনটি পাই৷ পরে আজ ওই নারীকে এটি ফেরত দেই আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত মালিকের কাছে চেইনটি ফেরত দিতে পারায় আমার খুব ভালো লেগেছে। তিনি আরও জানান, আমরা পুরো হাসপাতালটিকে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com