সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইলে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাত দফা দাবিতে তাড়াইলে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ২টায় উপজেলা প্রশাসনের নব নির্মীত হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে এমন সেবা-ই দিতে চায় যেমনটা সাধারণ জনগণ চায়। এই দেশটা হল জনগণের, জনগণের টাকায় দেশ চলে। মানুষ সেবা চাওয়ার পরেও পাবে না তা কখনোই হবে না বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের অধিকার পৌঁছে দেয়া হবে। চুরি, ডাকাতি,  মাদক, ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নূর আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আবদুর রউফ, সদস্য সচিব মাওলানা শাহজাহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া,  ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা  সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী শ্রমিকক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ আবদুল মতিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আবুল কালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম (প্রমুখ)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com