সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সাথে বৈঠক ইউনূসের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সাথে বৈঠক ইউনূসের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে ওই বৈঠক হবে বলে বাসস জানিয়েছে।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তিনি ওই অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল ১০টায়)।

এর আগে মঙ্গলবার রাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশ সময় রাত ৯টায় (স্থানীয় সময় সকাল ১১টায়) এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের একজন কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন, ওইদিন বিকালে তিনি অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন।

এর আগে অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের সরকারপ্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে।

বাসস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের দিনই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা এবং বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি, এলএলডিসি ও সিআইডিএসের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ইউএনডিপি প্রশাসক আখিম স্টেইনার এবং ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন এবং ৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই ইউনূসের প্রথম বিদেশ সফর।

কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে সোমবার ভোর ৫টায় ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। দোহায় উড়োজাহাজ বদলে তারা নিউ ইয়র্কের জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।

ঢাকা ত্যাগের সময় প্রচলিত রেওয়াজ ভেঙে বিমানবন্দরে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা এড়িয়ে গেছেন ইউনূস; সাধারণ যাত্রীদের সঙ্গেই যাত্রা করেছেন নীরবে।

কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডিএম সালাউদ্দিন মাহমুদ।

বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধান উপদেষ্টা যান গ্র্যান্ড হায়াত হোটেলে। নিউ ইয়র্কে অবস্থানকালে এই হোটেলে তিনি ও তার সফর সঙ্গীরা থাকবেন।

তিন দিনের সফর শেষে ২৭ সেপ্টেম্বর ঢাকার পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com