সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

নতুন রেকর্ড গড়ে একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে
নতুন রেকর্ড গড়ে একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ২৪ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে আজ ২৫ সেপ্টেম্বর থেকে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ২৮৩ টাকায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com