সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে
২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা

ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে সুবাতাস বইছে। আগস্টের ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম ২৮ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ২৫ হাজার ৩৪৭ কোটি টাকা। এ হিসাবে এই মাসে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৭ কোটি ৫৫ লাখ ডলার। আর আগস্টের একই সময়ে দেশে এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, এ বছর সেপ্টেম্বরের ২৮ দিনেই যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় ৭৮ কোটি ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। তার আগের বছর ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ বছর সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪২ কোটি ৮৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই ও আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে। গত জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com