সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 
কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ অক্টোবর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন,এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি)  ফরিদ-আল-সোহানের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহমুদ আলনূর আকাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো : আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন,শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : সাইদুর রহমান, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত চন্দ্র শীল,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাবেক পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আখতারুজামান, পৌরসভার স্বাস্থ্য সহকারী সৈয়দুজ্জামান উজ্জ্বল, মোশাররফ হোসেন,  হিসাব সহকারী হানিফ হাসান, জিহাদ পাঠান, বিল্লাল হোসেন ও আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের, জনপ্রতিনিধি,হিসাব সহকারী ও উদ্যোক্তগন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com