শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

কমলগঞ্জে ৯০ পিছ ইয়াবাসহ দুইজন আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ৯০পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করছে শমশেরনগর পুলিশ ফাঁড়ি। গত শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৭টায় শমশেরনগর মাছ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আটক ইয়াবা ব্যবসায়ী শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শরিফুর রহমান টিটু ও কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর গ্রামের আছকির আলীর ছেলে ফয়জুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শরিফুর রহমানের বরফ কারখানায় অভিযান চালায়। অভিযানকালে শরিফুর রহমান টিটু ও ফয়জুর রহমানকে আটক করে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে”।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com