আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন প্রমূখ।