কিশোরগঞ্জের তাড়াইলে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার ৭ টি ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি নিয়ে কৃষকদের সাথ আলোচনা করেন। আলোচনা সভা শেষে কৃষক-কৃষাণীদের মাঝে সবজি বীজ, ফলজ বৃক্ষ ও ভাতা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায়ের সভাপতিত্বে এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কৃষিবিদ দেবী চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল কায়সার।