সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইলে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় কিশোরগঞ্জের তাড়াইলে ইমাম-উলামা পরিষদ, দাওয়াতে তাবলীগের সর্বস্তরের সাথী ও তৌহিদী জনতার আহ্বানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বেলা ১১টায় তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে তাড়াইল সদর বাজার ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাওয়াত ও তাবলীগের তাড়াইল উপজেলার আমীর মুফতি শহিদুল্লাহ, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা আবদুল হাই, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা শাহজাহান, বিএনপি নেতা সারোয়ার আলম প্রমূখ।

সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। সেই সাথে বাংলাদেশে সা’আদপন্থীদের সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান। বক্তারা আরও জানান, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে মাওলানা সাদ অনুসারীরা শুরায়ী নেজামের ঘুমন্ত সাথীদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকাণ্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিষ্কার হয়েছে। ২০১৮ সালের ১ ডিসেম্বরও তারা এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এ থেকে বুঝা যায় তারা সন্ত্রাসী গোষ্ঠী। এজন্য তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি মসজিদে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com