কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মূখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক (উন্নত চুলা ও বায়োগ্যাস প্রযুক্তি) অফিসার আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (পানি বিশুদ্ধ করণ ফিল্টার) অফিসার হাসানুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা। এসময় বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন।
সেমিনার শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ হলরুমে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল গুলো পরিদর্শন করেন। সরকারি ও বেসরকারি স্টল গুলোর মধ্যে ছিল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদর উন্নত চুলা ও বায়োগ্যাস প্রযুক্তি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদর পানি বিশুদ্ধ করণ ফিল্টার, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, পুরুড়া উচ্চ বিদ্যালয়, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান।