সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ, সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সৈয়দ নাজমুস সাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল প্রমূখ।

আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়াকাথন ও মুক্ত আড্ডায় মিলিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com