সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
তাড়াইলে গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী ‘হিলফুল ফুজুল যুব সংঘ’ নামের একটি মানবিক সংগঠন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চিকনী আউজিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকনী, আউজিয়া, কৌলী, লাখপুর, ভাওয়াল, কোনা ভাওয়াল, শিবপুর, পুরুড়া-সুরঙ্গল, শাহবাগ, আড়াইউড়া, কুন্দ্রাটি, আকুবপুর ও চেংগুড়িয়া গ্রামের ৩০৭ জন গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র সাবেক অফিসার আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সাব্বির রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক কাঞ্চন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাড়াইল থানার এসআই লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবদুল ওয়াদুদ ফারুক, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য আবদুল হেকিম ভুঁইয়া সোলায়মান, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল হেকিম, আকুবপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সহ সংগঠনের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

চিকনী হিলফুল ফুজুল যুব সংঘের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত মানবিক সংগঠনটি নানা ধরনের কাজে সব সময় তারা সবার পাশে থেকেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com